আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বরিশালে পুলিশের গাড়ির ধাক্কায় অটোচালক নিহত

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ২ নভেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: পুলিশের গাড়ির ধাক্কায় মো. হাছান হাওলাদার (৩৫) নামে এক অটোচালক নিহত
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর  রিপোর্ট:  বরিশাল নগরীর চৌমাথা এলাকায় পুলিশের গাড়ির ধাক্কায় মো. হাছান হাওলাদার (৩৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাছান হাওলাদার বরিশাল সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া  এলাকার কবির হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌমাথা এলাকায় চলন্ত অবস্থায় হাছান হাওলাদারের হলুদ রঙের অটোরিকশাটি পেছন দিক থেকে পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় পুলিশের গাড়ি থেকে কয়েকজন নেমে আহত হাছানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মোসাম্মৎ ময়না বেগম বলেন, “দুপুর তিনটার দিকে আমার স্বামীর মোবাইল নম্বর থেকে ফোন আসে। আমি রিসিভ করলে অপর প্রান্ত থেকে জানতে চায়, আমি ওই নম্বরের মালিকের কে হই। আমি বললে যে আমি তার স্ত্রী, তখন জানানো হয় আমার স্বামী দুর্ঘটনায় আহত হয়ে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি আছেন। খবর পেয়ে আমি দ্রুত হাসপাতালে যাই এবং জানতে পারি, আমার স্বামী মারা গেছেন। তবে কে বা কারা তাকে হাসপাতালে নিয়ে এসেছেন, তা কেউ স্পষ্ট করে বলতে পারেনি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, পুলিশই তাকে হাসপাতালে নিয়ে আসে। এসময় সিসি টিভি ফুটেজেও তাই দেখা যায় বলে দাবি করেন নিহতের স্ত্রী।”

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাম্মৎ ময়না বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে বরিশাল এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর আনসার অফিস সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে অটোর চালক নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন। প্রাথমিকভাবে কেউ কেউ বলেছেন, গাড়িটি পুলিশের হতে পারে, তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।”

রবিবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ নিজ এলাকায় দাফন করা হয়। নিহতের পরিবারের সদস্যরা এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT