আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ :

বরিশালের বানারীপাড়া উপজেলার উদ্যোক্তা মো. ইউনুস পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে স্বাবলম্বী হয়েছেন। তার এই উদ্যোগ কেবল তারই নয়, এলাকার বেকার নারী ও পুরুষদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড, বন্দর বাজার সংলগ্ন বাইপাস সড়কের পাশে ইউনুস একটি ক্ষুদ্র রিসাইক্লিং কারখানা গড়ে তুলেছেন। পরিবারের সহযোগী হিসেবে তার মা মাকছুদা বেগম এবং ছোট ভাই খোকন দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন।

কারখানা প্রতিষ্ঠার আগে মাকছুদা বেগম বাজারে ঝাড়ুদারের কাজ করে সংসার চালাতেন। সীমিত আয়ের মধ্যেও ধৈর্য, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি দুই সন্তানকে পাশে নিয়ে আজকের উদ্যোগের ভিত্তি গড়ে তুলেছেন। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে ইউনুস তার প্রতিষ্ঠানের নাম রেখেছেন ‘মেসার্স মাকছুদা এন্টারপ্রাইজ’।

ইউনুস জানান, ২০১০ সালে মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে তিনি ফেরিওয়ালাদের কাছ থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল সংগ্রহ করে ঢাকায় বিক্রি করতেন। ব্যবসা সম্প্রসারণের পর তিনি নিজস্ব রিসাইক্লিং মেশিন স্থাপন করে প্লাস্টিক চিপ উৎপাদন শুরু করেন। বর্তমানে উৎপাদিত পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

সরাসরি কারখানায় দেখা গেছে, বস্তাবন্দি প্লাস্টিক বোতল, মেশিনঘরে স্তূপ করা ভাঙনযোগ্য প্লাস্টিক, এবং রিসাইক্লিং শেষে রোদে শুকানো প্লাস্টিক চিপ সংরক্ষণ করা হচ্ছে।

ইউনুস প্রায় ১৪-১৫ বছর ধরে এই কার্যক্রম চালিয়ে আসছেন। তিনি বলেন, “পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করে তোলা পরিবেশ রক্ষার পাশাপাশি নতুন পণ্য তৈরির সম্ভাবনাও তৈরি করে।”

তার ছোট ভাই খোকন যোগ করেন, “সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগকে আরও বড় পরিসরে নেওয়া সম্ভব হবে। এতে স্থানীয় কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব হ্রাস পাবে এবং পরিবেশও সুরক্ষিত থাকবে।”

স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করছেন। বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের  ইমরান আহমেদ বলেন, “বাংলাদেশে প্লাস্টিক রিসাইক্লিং খাতে প্রতিষ্ঠান থাকলেও পুনর্ব্যবহারের হার এখনও আশানুরূপ নয়। বানারীপাড়ার মতো এলাকায় এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
পর্যটক ও শিক্ষক হাসান আহমেদ সোহাগ যোগ করেন, “রিসাইক্লিং বিশ্বস্ত পদ্ধতি হলেও বাংলাদেশে এটি সীমিত। ইউনুসের মতো উদ্যোক্তারা দেশের অর্থনীতি ও পরিবেশ—উভয়ের জন্য ইতিবাচক প্রভাব ফেলছেন।”

বর্তমানে, সরকারী সহায়তা পেলে বানারীপাড়ায় একটি পূর্ণাঙ্গ রিসাইক্লিং শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT