আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ খুলনা গণপূর্তে উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলামকে ঘিরে তোলপাড়

বাউফলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ :

পটুয়াখালীর বাউফলে একই সঙ্গে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের এক বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক অনিক (২০) ও তার মায়ের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (১১ জানুয়ারি) ধর্ষণে সহযোগিতার অভিযোগে অভিযুক্তের মা নুরজাহান বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে মূল অভিযুক্ত অনিক ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক জরুরি কথা বলার কথা বলে তার এক বান্ধবীকে নিজ বাসায় ডেকে নেন। পরে ওই শিক্ষার্থী তার অপর এক সহপাঠীকে সঙ্গে নিয়ে অনিকের বাসায় যান। সেখানে বাসার পৃথক দুইটি কক্ষে পালাক্রমে ওই দুই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সময় ভুক্তভোগী দুই শিক্ষার্থীর একজন অসুস্থ হয়ে পড়লে সেদিন তারা বাড়িতে ফিরতে পারেননি। অসুস্থতার বিষয়টি জেনেও অভিযুক্ত অনিককে সহযোগিতা করেন তার মা নুরজাহান বেগম— এমন অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। পরদিন শুক্রবার রাতে বাড়িতে ফিরে একজন ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানালে দুই শিক্ষার্থীর পরিবার একত্রে থানায় অভিযোগ দায়ের করে।

অভিযুক্ত অনিক বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ‘ভুক্তভোগীদের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তের মাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত অনিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীদের মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT