আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ২১ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

মামুনুর রশীদ নোমানী :
ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বাস্তবায়নাধীন একাধিক উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এসব প্রকল্পে অনিয়ম, গাফিলতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে রাজাপুর এলজিইডির উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে।

স্থানীয় ঠিকাদার ও এলাকাবাসীর অভিযোগ, অর্থ ছাড়া কোনো ফাইল নড়ে না। কাজ সম্পন্ন হলেও বিল পেতে কিংবা জামানত ফেরত নিতে নির্দিষ্ট হারে অর্থ দিতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, ওয়ার্ক অর্ডার থেকে শুরু করে বিল ছাড় ও জামানত ফেরত—সব ক্ষেত্রেই শতকরা হারে টাকা দিতে হয়।

কাজ শুরু হয়নি, ভেঙে ফেলা হয়েছে পুরোনো ব্রিজ

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রাজাপুরে একাধিক আরসিসি গার্ডার ও আয়রন ব্রিজ নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও অনেক কাজ দেড় বছরেও শুরু হয়নি। কোথাও আবার পুরোনো ব্রিজ ভেঙে ফেলে নতুন কাজ অসম্পূর্ণ রেখে দেওয়ায় যাতায়াতে মারাত্মক দুর্ভোগ তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে এসব এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

কয়েকটি ব্রিজ নির্মাণ শেষ হলেও দুই পাশের এপ্রোচ সড়ক না থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে জনদুর্ভোগ কমার পরিবর্তে আরও বেড়েছে বলে জানান স্থানীয়রা।

সংস্কারের প্রয়োজন নেই, তবুও ভাঙার অভিযোগ

হাশেমের পুল নামে পরিচিত একটি কালভার্ট নিয়ে স্থানীয়দের অভিযোগ, এটি এখনো ব্যবহারযোগ্য থাকা সত্ত্বেও নতুন করে ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি, প্রয়োজনীয় সংস্কার করলেই বহু বছর এটি ব্যবহার করা যেত।

দুদকের গণশুনানীতে অভিযোগ

২০২৫ সালের ১৩ অক্টোবর ঝালকাঠিতে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানীতে রাজাপুর এলজিইডির বিরুদ্ধে অভিযোগ করেন আব্দুল হাকিম হাওলাদার নামে এক ভুক্তভোগী। তিনি অভিযোগ করেন, এলজিইডি কর্তৃক নির্মিত একটি ব্রিজের কারণে তার বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। বারবার লিখিতভাবে জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।

অভিযোগের প্রেক্ষিতে দুদক গণশুনানীতে উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদারকে ডাকা হলেও পরবর্তীতে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

টিএ বিল আত্মসাতের অভিযোগ

এলজিইডি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভ্রমণ ভাতা (টিএ বিল) আত্মসাতের অভিযোগও উঠেছে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিল অনুমোদন হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন টাকা পাননি। পরে বিষয়টি প্রকাশ্যে এলে বিলের অর্থ ফেরত দেওয়া হয়।

নাগরিক সমাজের উদ্বেগ

ঝালকাঠি জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি ইলিয়াছ সিকদার ফরহাদ বলেন,

“উন্নয়ন কাজ মানুষের ভোগান্তি কমানোর জন্য। কিন্তু কাজ ফেলে রাখা বা অসম্পূর্ণ রেখে দেওয়া জনদুর্ভোগ কয়েকগুণ বাড়িয়ে দেয়।”

প্রকৌশলীর বক্তব্য

এ বিষয়ে রাজাপুর এলজিইডির উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন,

“আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। তবে দুদকের গণশুনানীতে আমাকে ডাকা হয়েছিল, সেটি সত্য।”

উল্লেখ্য, অভিজিৎ মজুমদার ২০২২ সালের ৫ সেপ্টেম্বর রাজাপুর এলজিইডিতে উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন। স্থানীয়দের দাবি, বিভিন্ন সময় বদলির প্রক্রিয়া চললেও তিনি এখনো একই পদে বহাল রয়েছেন, যা নিয়েও প্রশ্ন উঠেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT