আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস

সৈকতে পরীমনির রোদেলা ভাইব

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ২০ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ :ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। যার নামের মধ্যেই লেখা আছে স্বাধীনতার গল্প। ট্রেন্ডের বাইরে হাঁটাই অভ্যাস তার বরাবরই। নিয়ম, বাঁধা, আবহাওয়া কিংবা ঋতু-কিছুই তাকে থামাতে পারে না। শীত এলেই যখন শহর ঢেকে যায় চাঁদর, জ্যাকেট আর সোয়েটারে, তখন পরীমনি বেছে নিলেন রোদেলা সমুদ্র আর নীল আকাশের ঠিকানা।

বর্তমানে অবকাশ যাপনের জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমনি।সেখানে গিয়ে সৈকতের সামনে নীল আকাশের নিচে গ্ল্যামার ছড়িয়ে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এই নায়িকা। ক্যাপশন ছোট, কিন্তু বার্তা একদম পরিষ্কার-‘শীত নাই’। সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি, যা ভক্তদের নজর কেড়েছে মুহূর্তেই।

জানা গেছে, সম্প্রতি একটি জুয়েলারি শপের উদ্বোধনে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমনি। কাজের ফাঁকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এসব ছবি। ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে ফুরফুরে মেজাজে বসে আছেন তিনি। ছোট প্যান্ট, স্লিভলেস টপস আর চোখে স্টাইলিশ রোদচশমা—সব মিলিয়ে পরীমনি মানেই পারফেক্ট ‘বিচ লুক’।

সমুদ্রপাড়ে পরীমনির এই অবতার মুহূর্তেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়। কমেন্ট বক্সে যেন প্রশংসার ঢল। মাত্র ৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৬ হাজার ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘তুমি সবসময়ই অনন্যা।’ আরেকজনের মন্তব্য, ‘বাংলাদেশে শীত থাকলেও পরিকে দেখার পর আর শীত লাগছে না।’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘পরীদের নাকি শীত লাগে না!’

এদিকে হঠাৎ করে পরীমনির ফিটনেসে চোখে পড়ার মতো পরিবর্তন দেখে অবাক হয়েছেন অনেক ভক্তরা। তারা প্রশ্ন করছেন, হঠাৎ এতো পরিবর্তন, শুকাইলা কীভাবে?

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT