আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায়

মা ইলিশ শিকার নিয়ে জেলেদের দুই গ্রুপের সংঘর্ষ, নিখোঁজ জেলের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

অনলাইন নিউজ: বরিশালের মেহেন্দীগঞ্জে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকারের সময় জেলেদের দুই গ্রুপের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন। শনিবার দুপুরে নিখোঁজ ওই জেলে শাকিল হাওলাদারের (২৫) লাশ কালাবদর নদী থেকে উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেলে সংঘর্ষের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এই ঘটনায় অন্তত ১৫ জেলে আহত হয়েছেন। তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের হাজিরহাট এলাকার কালাবদর নদীতে কয়েকটি ট্রলার নিয়ে জেলেরা মা ইলিশ শিকারে নামেন। জাল ফেলা নিয়ে দুই দলের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জেলে আহত হন। পরে শাকিল হাওলাদার নিখোঁজ হন।

শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় শাকিলের লাশ দেখতে পান। পুলিশ পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, ‘আমরা নৌকা নিয়ে নদীতে জাল ফেলি। এ সময় অন্য একটি দলের জেলেরা আমাদের জাল তুলে তাদের জাল ফেলতে চায়। এ নিয়ে ধাক্কাধাক্কি হয়। আমার ভাই মাথায় আঘাত পেয়ে নদীতে পড়ে যায়। এরপর আর তাকে পাইনি।’

সংঘর্ষে আহতদের মধ্যে রবিউল ইসলাম, জেলে জসীম হাওলাদার ও জাহিদ ঘরামী রয়েছেন। জসীম হাওলাদার মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

জাঙ্গালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ. কাদের ফরাজী বলেন, নিষেধাজ্ঞা চলাকালেও অনেক জেলে নদীতে মাছ ধরতে যায়। জাল ফেলা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা ও বিরোধ তৈরি হয়। তারই জেরে এ সংঘর্ষ ঘটে। ঘটনার পর থেকেই শাকিল নিখোঁজ ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি বলেন, মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন দিন-রাত অভিযান চালাচ্ছে। সংঘর্ষের বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায়।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, অবৈধভাবে ইলিশ শিকারের সময় দুই দলের মধ্যে সংঘর্ষে শাকিল হাওলাদার নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT