আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাংতে হবে - ঝালকাঠিতে ব্যারিস্টার ফুয়াদ

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ২ নভেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ব্যারিস্টার ফুয়াদ
📸 ফটো কার্ড জেনারেটর

হাসনাইন তালুকদার দিবস: আমার বাংলাদেশ (এবি) পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, 'নির্বাচন কমিশন থেকে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী খরচ বাবদ নির্ধারিত অর্থ বেধে দেয়া হলেও সেটা বাস্তবতার সাথে মিল থাকেনা। অনেক প্রার্থী শুধু ভোটের দিন কোটি টাকা খরচ করে। এই চক্র আমাদের ভাংতে হবে। নির্বাচন কমিশন থেকে প্রতিটি আসনের জন্য একটি পোষ্টারে সকল প্রার্থীদের তধ্য ও প্রতীক ছাপিয়ে প্রচার করলে ব্যায় কমে যাবে।'

রোববার ২ নভেম্বর বিকেলে ব্যারিস্টার ফুয়াদ ঝালকাঠি আসলে এবি পার্টির নেতা-কর্মীরা ঝালকাঠির প্রবেশদ্বার কালিজিরা সেতু এলাকায় তাকে বরণ করেন। সেখান থেকে মোটর শোভাযাত্রা করে দলীয় নেতাকে ঝালকাঠি শহরে নিয়ে আসা হয়। 

পরে তিনি এবি পার্টির নেতা কর্মীদের সাথে সাক্ষাত করেন এবং কাজী খলিলুর রহমান মিলনায়তনে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।

এবি পার্টি থেকে ঝালকাঠি-২ আসনের জন্য মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী শেখ জামাল হোসেনকে গণমাধ্যম কর্মী এবং উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহুর্তে তার সফরে দলীয় নেতা কর্মীরা অনেকটা উজ্জীবিত হয়েছেন। 

এক সাক্ষাতকারে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঝালকাঠির শিক্ষা, স্বাস্থ্য এবং নদী ভাঙন রোধে আমরা (এবি পার্টি) কাজ করতে চাই। আমাদের দলের প্রার্থী পোড় খাওয়া রাজনীতিবীদ শেখ জামাল হোসেনকে পরিয়চ করাতে এসেছি। ঝালকাঠি শহরের পরিচ্ছন্নতা আমার কাছে ভালো লাগেনি। এখানে সরকারী কাজের আন্তরিকতায় ঘাটতি আছে।





কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT