আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ খুলনা গণপূর্তে উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলামকে ঘিরে তোলপাড়

রাখাইনে ব্যাপক সংঘর্ষ-গোলাগুলি

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ :

মিয়ানমারের রাখাইনে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের ওপার থেকে মুহূর্মূহু গোলাগুলি, বোমা বিস্ফোরণ, মর্টারশেল ও ড্রোন হামলার শব্দ শুনতে পাচ্ছেন তারা।

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে মিয়ানমার থেকে আসা গুলিতে একটি শিশুসহ দুইজন আহত হয়েছে।                                                                                                                                                টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের মেম্বার সিরাজুল মুস্তফা দাবি করেন, সকাল ১১টা থেকেই মিয়ানমারের ওপারে যুদ্ধ পরিস্থিতি রয়েছে।মুহূর্মুহু গোলাগুলি, বোমা বিস্ফোরণ, মর্টারশেল ও ড্রোন হামলার শব্দ শুনতে পাচ্ছিলেন তারা।

তিনি বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যের অবস্থা সকাল থেকেই যুদ্ধের মতো। আমরা বাসায় পর্যন্ত থাকতে পারছি না। বড় বড় অস্ত্র ও গুলি ছুড়ছে।

হোয়াইক্যং ইউনিয়নের লাম্বা তেরছি ব্রিজের কাছে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে নিহত শিশুসহ তিনজন আহত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

তবে প্রথমে শিশুটির মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানিয়েছেন, দুপুর দেড়টার কিছু পরে শিশুটিকে যখন কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করা হচ্ছিলো তখনও সে জীবিত ছিল।

অলক বিশ্বাস বলেন, “শিশুটিসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

মিয়ানমারে এখন সামরিক জান্তার আয়োজনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে।

এর মধ্যেই রাখাইনে গত তিনদিন ধরে ব্যাপক সংঘর্ষ চলছে বলে জানা গেছে। রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা জোরদার করেছে দেশটির সামরিক বাহিনী। সেইসঙ্গে রাখাইনের তিনটি রোহিঙ্গা গোষ্ঠীর সঙ্গেও আরাকান আর্মির সংঘর্ষ ঘটেছে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT