আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার

ঝিনাইদহ জেলা আ’লীগের সভাপতি ও তার স্ত্রী বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপুর্ন মন্তব্য করে দেশব্যাপী আলোচনায় আসা ঝিনাইদহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও তার স্ত্রী আর্মিজা শিরিন আক্তার দুর্নীতির মামলায় ফেঁসে গেছেন। সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে ১৬ কোটিরও বেশি টাকার সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার বিকালে দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়েএ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদক সুত্রে জানা গেছে, নিজ দলীয় এমপি আনার হত্যা মামলায় কারাগারে আটক সাইদুল করিম মিন্টু তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৪৯৪ টাকার সম্পদ গোপন করেছেন এবং ৪ কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া তার স্ত্রী আর্মিজা শিরীন আক্তার সম্পদ বিবরণীতে ৪ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৭১০ টাকার সম্পদ গোপন করেছেন এবং ৩ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ৫৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি তার স্বামী মিন্টুকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

তথ্য নিয়ে জানা গেছে, আ’লীগ ক্ষমতায় আসার পরপরই ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু দুর্নীতিতে মেতে ওঠেন। চাঁদাবাজী, দখলবাজী, টেন্ডারবাজী ও শালিস বানিজ্য করে তিনি ঝিনাইদহ শহরে নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তোলেন। এ সময়ে তিনি একাধিক নারী কেলেংকারীতেও জড়িয়ে পড়েন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সুত্রগুলো জানায় শুধুমাত্র ঝিনাইদহ শহরে মিন্টুর নামে ৩০টির বেশি জমি, বাড়ি ও মার্কেট রয়েছে। ঝিনাইদহ পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে তিনি উন্নয়নের নামে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বজ্র ব্যাবস্থাপনা, নিম্নমানের রাস্তা নির্মান, অকার্যকর পানির মিটার, নিম্নমানের সোলার প্যানেল স্থাপন ও শহরের মধ্যে থাকা খাস জমি পৌরসভার নামে জোর পুর্বক দখল করে মার্কেট তৈরীর মাধ্যমে শতাধীক দোকান বিক্রি করে কয়েক কোটি টাকা আয় করেছেন। তার এই কাজে পৌরসভার কিছু অসাধু কর্মচারী সহায়তা করেছেন বলে অভিযোগ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT