আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

গাজীপুরে মব করে হাইওয়ে পুলিশকে মারধর, চালক ও হেলপার আটক

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

মহাসড়কের মাঝখানে যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রী ওঠানোয় চালককে জরিমানা করায় হাইওয়ে পুলিশ সদস্যকে মারধর ও লাঞ্ছিতের অভিযোগ উঠেছে বাসচালক, চালকের সহকারী (হেলপার) এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ চালক ও তার সহযোগীকে আটকসহ বাস জব্দ করেছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনাবাজারে এ ঘটনা ঘটে।
হামলায় আহত পুলিশ সদস্য কনস্টেবল আব্দুর রব (৪৫) মাওনা হাইওয়ে থানার রেকার চালক। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলো– ইমাম পরিবহনের চালক জাকির হোসেন সোহেল (৩৫) এবং সহকারী (হেলপার) আরিফ মিয়া (৩২)।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মব সৃষ্টি করে কয়েকজন যুবক হাইওয়ে পুলিশের কটি পরা কনস্টেবল আব্দুর রবকে ধাক্কা-ধাক্কি করছেন। কয়েকজনকে বলতে শোনা যাচ্ছে, ‘তাকে জিজ্ঞাসা কর, কিসের টাকা নিয়েছে।’ এ সময় লুঙ্গিপরা ও সাদা পাঞ্জাবি গায়ে এক ব্যক্তি এসে হাইওয়ে পুলিশের কনস্টেবলকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশেই একটি দোকানের দিকে নিয়ে যাচ্ছে এবং বলছে, ‘মামলা দিয়ে সে কেন দুই হাজার টাকা নিয়ে গেলো? সে সন্ত্রাস।’

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘শেরপুর থেকে আসা ঢাকাগামী ইমাম পরিবহন (ঢাকা মেট্টো ব ১২-০৬৭৭) নামে যাত্রীবাহী বাসটি জৈনাবাজার এলাকায় মহাসড়কের মাঝে থামিয়ে যাত্রী ওঠাচ্ছিল। এ সময় সড়কে যানজট লেগে গেলে পুলিশ চালককে বাসটি সাইড করতে বলে। রেকারের দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুর রব অবৈধ পার্কিংয়ের অভিযোগ এনে ওই বাস চালককে রেকার ও জ্বালানিসহ দুই হাজার টাকা বিল করেন। তারা রেকার বিল দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে চালক ও তার সহকারী (হেলপার) বাস থেকে নেমে পুলিশ সদস্যের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।

‘এ সময় তাদের সঙ্গে কয়েকজন ব্যক্তিও পুলিশের সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে জৈনাবাজারের কয়েকজন উচ্ছৃঙ্খল শ্রমিক নেতা রেকার বিলের বিরুদ্ধে উসকানি দেন এবং মব সৃষ্টি করেন। পরে লুঙ্গি পরা ও সাদা পাঞ্জাবি গায়ে এক ব্যক্তি এসে পুলিশকে ধাক্কা দিলে অন্যরাও পুলিশকে ধাক্কা ও কিল ঘুষি মারতে থাকে এবং সড়কের পাশে দোকানের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই ইমাম পরিবহনের চালক দ্রুত বাস নিয়ে ঢাকার দিকে চলে যায়। পরে রাজেন্দ্রপুর থেকে চালক ও তার সহকারীকে (হেলপার) আটক ও বাস জব্দ করে পুলিশ।’

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘পুলিশকে মারধরের বিষয়টি আমি শুনেছি। হামলাকারী দুজন আটকও হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT