আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বরিশালে এইচএসসির খারাপ ফলাফলে শিক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশালে এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাজনীন (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিষ কুমার সাহা।

ডাক্তার জানান, দুপুর ১২টায় নাজনীনকে হাসপাতালে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়। বরিশাল সদর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাজনীন গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। সুরতহাল রিপোর্টের পর মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

নাজনীন বরগুনার আমতলীর ৪ নম্বর হলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাওঘা গ্রামের মৃধা বাড়ির মৃত বশির মৃধার মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, বরিশালের বাংলা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে বড় বোন রাহাত আনোয়ার হাসপাতালের নার্স নাসরিনের সাথে তিনি থাকতেন। বরিশাল বোর্ডের ২৩/২৪ শিক্ষাবর্ষের বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। বৃহস্পতিবার ১৬ অক্টোবর এইচএসসির ফলাফল ঘোষণার পর গণিতের এমসিকিউতে ফেল করায় অভিমানে নুসরাত জাহান নাজনীন গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। নাজনীন ফলাফল মোটামুটি ভালো করেছে, শুধু গণিতের একটি বিষয়েই ফেল হয়েছে। তিনি রেজাল্ট পুনর্বিবেচনার আবেদন করতে পারতেন। এমন চরম সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত দুঃখজনক।

এ ঘটনায় নাজনীনের শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে শোকের ছায়া নেমে এসেছে, এবং সহপাঠীরা এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT