আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বরিশাল সোনালী ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বে অর্থ কেলেঙ্কারীর সেই সাইদুর

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর  রিপোর্ট:    বিতর্ক যেন পিছুই ছাড়ছেনা বরিশাল সোনালী ব্যাংকের। সদ্য বিদায়ী বিতর্কিত জিএম গোপাল চন্দ্রের চলে যাওয়ার পর অনেকেই আশা করেছিলেন ব্যাংকটি শৃঙ্খলায় ফিরবে। কিন্ত বদলি পোস্টিং নিয়ে নানা টালবাহানায় অস্থির হয়ে উঠেছে ব্যাংকের আভ্যন্তরীণ পরিবেশ।
এরই মাঝে বরিশাল কর্পোরেট শাখায় যুগ্ম জিম্মাদার (সাধারণ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ কেলেঙ্কারীতে ইতিপূর্বে হাতেনাতে ধরা পড়ে গ্রেফতার হওয়া মোঃ সাইদুর রহমানকে। তিনি ফ্যাসিস্ট সরকারের সময়ে উপজেলা নির্বাচনে গৌরনদীর পাইলট স্কুল কেন্দ্রে দায়িত্বপালনকালে অবৈধ টাকা সহ হাতেনাতে আটক হন। এরপর ব্যাংক থেকে সাসপেন্ড করা হয়। পরবর্তীতে নির্বাচন শেষ হলে সেসব কর্মকর্তারা না থাকার সুবাদে মামলাটি ডিসমিস করান। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে করপোরেট শাখার এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় অনেকেই আর্থিক নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে করপোরেট শাখায় যুগ্ম জিম্মাদার সাধারণ মোঃ সাইদুর রহমান বলেন, আমরা ভোটকেন্দ্র থেকে টাকা সহ গ্রেফতার হওয়ার পরে আমাকে সাসপেন্ড করা হয়। কিন্তু আদালতে নির্দোশ প্রমাণ হয়েই আমি খালাস পেয়েছি।

বরিশাল করপোরেট শাখা ব্যবস্থাপকের দায়িত্বে থাকা ডিজিএম (ইনচার্জ) শামীম উল নিজাম বলেন, পোস্টিং পদায়ন দিয়েছেন উর্দ্ধতন কর্তপক্ষ। সেখানে আমার কিছু করার নেই। এখন আমার শাখায় দায়িত্বকালীন কোন অপরাধ করলে সেটা আমি ব্যবস্থা নিব।
বরিশাল সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ মাহমুদুল হক বলেন, সে যেহেতু মামলা থেকে অব্যাহতি পেয়েছে। সুতরাং তাকে দায়িত্ব পালন করতেই হবে। তবে কোন অপরাধ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT