আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিসিসি'র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা সোহান সরদারের বিরুদ্ধে এক শিশুকে বলৎকারের অভিযোগ হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহনে বরিশালে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা ঝালকাঠিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বেড়েই চলেছে ইটভাটা বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর জাতীয় সংসদ নির্বাচন: ২৩৭ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা নুর, সাকি, মান্নাসহ মিত্রদের জন্য ৬৩ আসন ফাঁকা রেখেছে বিএনপি তিন আসনে লড়বেন বেগম খালেদা জিয়া ১ হাজার ৮৯ ইবতেদায়ি মাদরাসা অনুমোদন পেয়েছে এমপিওভুক্তির জামায়াত মানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করে না : নুরুল কবির বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন গণপূর্তের তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সমবায় বিভাগের সংস্কার জরুরি,ফরিদপুরে সমবায় বিভাগের হয়রানি আর কূটকৌশল ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাংতে হবে - ঝালকাঠিতে ব্যারিস্টার ফুয়াদ জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে-হাসনাত আবদুল্লাহ

বরগুনায় বিএনপিতে যোগ দিলেন ৬ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীরা বিগত সময়ের চেয়ে ভালো থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরগুনার পাথরঘাটা মাজাহার উদ্দিন টি অ্যান্ড বিএম কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় স্বপ্রণোদিত হয়ে নুরুল ইসলাম মনির হাত ধরে ছয় শতাধিক সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। একই দিনে বামনা উপজেলায় পৃথক এক অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য মনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগ দেন আরও অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী।

পাথরঘাটার মতবিনিময় সভায় নুরুল ইসলাম মনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে ঘোষণা দিয়েছেন— বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, এ দেশে সব নাগরিকের সমান অধিকার রয়েছে। ক্ষমতায় এলে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। গত বছর দুর্গাপূজার সময় বিএনপির নেতাকর্মীরা নিরাপত্তা দিয়েছিল, এ বছর তা আরও জোরদার করা হবে, যেন সবাই নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন।

পাথরঘাটা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সুরেন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূজা উদযাপন পরিষদের বরগুনা জেলা ও পাথরঘাটা উপজেলা শাখার নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ৪০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সভা শেষে দুই উপজেলার প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেন মনি।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT