আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বাকেরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ৩ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আদালতের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ভরপাশা মৌজার ৪ শতাংশ জমি নিয়ে চলমান দেওয়ানি মামলার মধ্যেই নির্মাণ কাজ চালাচ্ছেন তারা।

জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার ৮নং ভরপাশা গ্রামের মো. আবদুল কাদের মোল্লার ছেলে স্থানীয় বাসিন্দা সামসুল হক মোল্লার জে.এল. ৪৬, ভরপাশা মৌজার এস.এ. ৪৩ নং খতিয়ানভুক্ত হাল দাগ ৫৮২, ৫৮৩, ৫৭০৩, ৫৭০৪, ৫৭০৫ ও ৫৭০৬-এর আংশিক ২.৪৭ একর ভূমির মধ্যে বি.এস. খতিয়ান ২৬৮৭ ও দাগ ৬৭৬৬ এর অধীনে থাকা ৪ শতাংশ জমিতে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগে বরিশালের জেলা প্রশাসক সহ ১০ জনকে বিবাদী করে দেওয়ানি মামলা নং ২৭/২০২৫ দায়ের করেন।

এ মামলায় বাকেরগঞ্জ সহকারী জজ আদালত গত ২৪ সেপ্টেম্বর উক্ত জমিতে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের এ আদেশ অমান্য করে ওই জমিতে ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখায় ভায়োলেশন মামলা নং মোৎ ২৫/২০২৫ দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া ক্ষমতার প্রভাব খাটিয়ে কোনো ধরনের ক্ষতিপূরণ বা প্রতিশ্রুতি পূরণ না করেই ওই জমিতে সাইক্লোন সেন্টার নির্মাণ কাজ শুরু করেন। পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাময়িকভাবে কাজ বন্ধ থাকলেও উপজেলা প্রশাসন পুনরায় নির্মাণ কাজ শুরু করে।

জমির মালিক দাবি করেন, উপজেলা প্রশাসনকে বারবার মৌখিক ও লিখিতভাবে জানানো হলেও কোনো ক্ষতিপূরণ প্রদান করা হয়নি। বাধ্য হয়ে তারা আদালতের দ্বারস্থ হন। এ ঘটনায় এডিএম কোর্টে মামলা নং ৯৩১/২৫ দায়ের করা হলে আদালত ধারা ৪৪ এর অধীনে নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন।

এ বিষয়ে জমির মালিক সামসুল হক মোল্লা অভিযোগ করে বলেন, "আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নির্মাণকাজ বন্ধ না করে উল্টো উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ সহযোগিতায় আমাদের ব্যক্তিগত সম্পত্তিতে অবৈধভাবে ভবন নির্মাণ করা হচ্ছে। এটি আমাদের প্রতি অন্যায় ও আইন অমান্য করার শামিল।"

বিষয়টি সম্পর্কে জানতে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য,ফ্যসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক মেয়র লোকমান  সামসুল হক মোল্লার জমি জোড় পুর্বক দখল করে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT