আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিসিসি'র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা সোহান সরদারের বিরুদ্ধে এক শিশুকে বলৎকারের অভিযোগ হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহনে বরিশালে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা ঝালকাঠিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বেড়েই চলেছে ইটভাটা বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর জাতীয় সংসদ নির্বাচন: ২৩৭ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা নুর, সাকি, মান্নাসহ মিত্রদের জন্য ৬৩ আসন ফাঁকা রেখেছে বিএনপি তিন আসনে লড়বেন বেগম খালেদা জিয়া ১ হাজার ৮৯ ইবতেদায়ি মাদরাসা অনুমোদন পেয়েছে এমপিওভুক্তির জামায়াত মানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করে না : নুরুল কবির বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন গণপূর্তের তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সমবায় বিভাগের সংস্কার জরুরি,ফরিদপুরে সমবায় বিভাগের হয়রানি আর কূটকৌশল ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাংতে হবে - ঝালকাঠিতে ব্যারিস্টার ফুয়াদ জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে-হাসনাত আবদুল্লাহ

ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠন করবে ফিলিস্তিনিরা : মাহমুদ আব্বাস

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদে ভার্চুয়াল ভাষণে বলছেন, ইসরাইলের সব রকম চেষ্টার বিপরীতে ফিলিস্তিনিরা তাদের ভূমিতে দৃঢ়ভাবে থাকবেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। তিনি বলেন, ‘আমাদের মানুষ জলপাই গাছের মতো মাটিতে মূল গেঁথে থাকবে। পাথরের মতো দৃঢ়, আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে উঠে নিজের দেশ পুনর্গঠন করব।

আব্বাস আরও বলেন, ‘আমাদের ক্ষত যতই রক্তপাত করুক, আমাদের কষ্ট যতই দীর্ঘায়িত হোক, তবুও এটি আমাদের বাঁচার এবং টিকে থাকার ইচ্ছাকে ভেঙে দিতে পারবে না। আমরা স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রে বসবাস করতে চাই, ১৯৬৭ সালের সীমান্তে পূর্ব জেরুসালেমকে আমাদের রাজধানী হিসেবে ধরে, প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও নিরাপত্তায়।’

তিনি যোগ করেন, ‘যদি ন্যায় প্রতিষ্ঠা না হয়, শান্তি সম্ভব নয়, এবং যদি ফিলিস্তিন মুক্ত না হয়, ন্যায়ও সম্ভব নয়। আন্তর্জাতিক সমাজের এখন সময় এসেছে ফিলিস্তিনি জনগণের প্রতি সঠিক কাজ করার, যেন তারা অবৈধ দখল থেকে মুক্তি পায় এবং ইসরাইলি রাজনীতির বন্দিত্বে না থাকে।

আব্বাস নতুন করে ইহুদি বসতি প্রসঙ্গে বলেন, “সেটলাররা দিনের আলোয় ইসরাইলি সেনাবাহিনীর সুরক্ষায় ফিলিস্তিনিদের হত্যা করছে। তারা ঘর, ক্ষেত ও গাছ পোড়ায়, গ্রাম আক্রমণ করে এবং নিরস্ত্র ফিলিস্তিনি নাগরিকদের ওপর হামলা চালায়।’

তিনি জেরুসালেম, হেব্রন এবং গাজা উপত্যকায় ইসলামিক ও খ্রিস্টান ধর্মীয় স্থাপনার ওপর হামলাকেও সমালোচনা করে বলেন, ‘মসজিদ, চার্চ ও সমাধিস্থলগুলো ধ্বংস করা হয়েছে, যা ঐতিহাসিক স্থিতিকাঠামোর স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতিস্ঠার স্পষ্ট উল্লঙ্ঘন।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT