আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিসিসি'র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা সোহান সরদারের বিরুদ্ধে এক শিশুকে বলৎকারের অভিযোগ হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহনে বরিশালে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা ঝালকাঠিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বেড়েই চলেছে ইটভাটা বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর জাতীয় সংসদ নির্বাচন: ২৩৭ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা নুর, সাকি, মান্নাসহ মিত্রদের জন্য ৬৩ আসন ফাঁকা রেখেছে বিএনপি তিন আসনে লড়বেন বেগম খালেদা জিয়া ১ হাজার ৮৯ ইবতেদায়ি মাদরাসা অনুমোদন পেয়েছে এমপিওভুক্তির জামায়াত মানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করে না : নুরুল কবির বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন গণপূর্তের তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সমবায় বিভাগের সংস্কার জরুরি,ফরিদপুরে সমবায় বিভাগের হয়রানি আর কূটকৌশল ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাংতে হবে - ঝালকাঠিতে ব্যারিস্টার ফুয়াদ জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে-হাসনাত আবদুল্লাহ

এইচএসসিতে ফেল করায় কীটনাশক খেয়ে প্রাণ দিলেন শিক্ষার্থী

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করার খবর পেয়ে আত্মহত্যা করেছেন চাঁদনী আক্তার নামে এক শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর টিএন্ডটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদনী আক্তার জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে।

জানা গেছে, চলতি বছর চিনাইর ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন চাঁদনী। দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফেল করার খবর জানতে পারেন তিনি। এ সময় ফলাফল খারাপ করার বিষয়টি মেনে নিতে না পেরে কীটনাশক (কেরির বড়ি) খেয়ে ফেলেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। 


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষায় ভালো করতে না পেরে চাঁদনী মানসিক যন্ত্রণা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT