আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

ঘুষের অভিযোগ তুলে সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তা নিজেই শাস্তি পেলেন!

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ করে শেষ পর্যন্ত সাময়িক বরখাস্ত হয়েছিলেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. রিয়াজুল ইসলাম। পাশাপাশি বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিত করা হয়েছে। যদিও পরবর্তীতে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ২৫ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশ করা হয়েছে বলে শনিবার (২৭ সেপ্টেম্বর) জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা।

বরখাস্তের আদেশ সূত্রে জানা যায়, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. এনায়েত হোসেনের বিরুদ্ধে তার অধস্তন কর্মকর্তা সহকারী পরিচালক মো. রিয়াজুল ইসলাম এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্রমাণিত হয় যে, মো. রিয়াজুল ইসলাম উদ্দেশ্যমূলকভাবে তার ঊর্ধ্বতন কর্মকর্তা মো. এনায়েত হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। অভিযোগটি ভুয়া প্রমাণিত হবে বুঝতে পেরে পরে তিনি তদন্ত কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ প্রত্যাহার করে নেন। অসত্য অভিযোগ দায়ের করায় রিয়াজুল ইসলামের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। একই বিধিমালার ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর কারণ দর্শানোর নোটিশ জারি করা হলে রিয়াজুল ইসলাম জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। গত ১৬ সেপ্টেম্বর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে তাকে বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমন করা হয়। জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেড (বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা) অনুযায়ী তার নতুন বেতন নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৫৭০ টাকা। একই সঙ্গে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT