আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বরিশালের যুগ্ম কমিশনারের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা, পরে প্রত্যাহারের অভিযোগ বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল

বরিশালে জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা, ১২ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ২৭৪ মেয়ে এবং ৪৫৭ জন ছেলে। পাসের হার ও জিপিএ-৫–এর দিক দিয়ে এবারও এগিয়ে মেয়েরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল শিক্ষা বোর্ডের হলরুমে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫; জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ১৬৭ জন শিক্ষার্থী।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ৫৯ হাজার ২৩৯ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ছিল ২৮ হাজার ৯৯৪ জন এবং ছাত্রী ৩২ হাজার ৪৮৭ জন। এ বছর মোট কলেজের সংখ্যা ৩৪৯টি। পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৪৪টি কেন্দ্রে। এ বছর ১২টি কলেজে কেউ পাস করতে পারেননি।

অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল সন্তোষজনক। গত বছর পাসের হার বেশি থাকলেও এ বছর কম। তবে যাঁরা নিয়মিত পড়াশোনা করেছেন, তাঁরাই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছেন। যে ১২টি প্রতিষ্ঠানে কেউ পাস করেননি, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT