আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময়

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

পিরোজপুর জেলায় আজ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা সদরে দলীয় কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। 

জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত -এর সঞ্চালনায় এ সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এলিজা জামান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কালের কণ্ঠের যুগ্ম-সম্পাদক সাঈদ খান, জেলা কৃষক দলের সভাপতি নাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর আহ্বায়ক অশোক কুমার শিকদার, শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের সভাপতি অসীম কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক সুপতি হালদার চঞ্চল, জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ডা. অরবিন্দ রায়সহ জেলার বিভিন্ন পূজা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT