আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

নেছারাবাদে রিয়াজ মৃধার অত্যাচার ও অপকর্ম

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী হয়ে আসছেন ইয়াকুব আলী মৃধার ছেলে রিয়াজ মৃধার নানা ধরনের অত্যাচার ও অপকর্মে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ক্ষমতাসীন দলের নেতাদের সাথে ছবি তুলে নিজেকে "বড় যুবলীগ নেতা" হিসেবে পরিচিত করতেন রিয়াজ। শ. ম. রেজাউলসহ প্রভাবশালী নেতাদের সাথে ওঠাবসার কারণে এলাকায় দাপট দেখানো ছিল তার নিয়মিত চর্চা। তবে ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পরই তিনি নিজেকে হঠাৎ করে "ত্যাগী বিএনপি নেতা" দাবি করতে শুরু করেন। ক্ষমতার পালাবদল হলেও রিয়াজ মৃধার দাপট যেন সবসময়ই একই রকম থাকে।

শালিসি, দালালি আর দখলবাজির রাজত্ব

এলাকাবাসীর অভিযোগ, শালিসি মিমাংসা থেকে শুরু করে থানার দালালি—সবখানেই রিয়াজ মৃধার প্রভাব বিস্তার। দখলবাজি, চাঁদাবাজি ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সাথে তিনি ও তার সহযোগী তুহিন তালুকদার জড়িত বলে স্থানীয়রা জানান।


অনৈতিক সম্পর্ক ও পরিবার ধ্বংসের অভিযোগ


সূত্র জানায়, আওয়ামী লীগ আমলে অনিল মেম্বারের মেয়ে সাথী মিস্ত্রির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন রিয়াজ মৃধা। এ ঘটনায় অনিল মেম্বার আদালতে মামলা করলে দলীয় প্রভাব খাটিয়ে অনিল মেম্বারের পরিবারকে দেশ ছাড়তে বাধ্য করা হয়।

এমনকি নিজের আপন শালার স্ত্রীর সাথেও অবৈধ সম্পর্কের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে এলে ফরহাদ তালুকদার তার স্ত্রীকে তালাক দেন। এসব ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও ক্ষোভের সৃষ্টি হয়।


চোরাই তেল ব্যবসা ও জাহাজ ডাকাতির অভিযোগ


অভিযোগ রয়েছে, ইউনিয়নের সাগরকান্দা বাজার সংলগ্ন ঝালকাঠি খাল থেকে চলাচলকারী তেলের জাহাজ আটকে চোরাই তেল ব্যবসা ও ডাকাতির মতো অপকর্মের সাথেও যুক্ত রিয়াজ মৃধা। স্থানীয়রা জানান, এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে নানা উপায়ে হেনস্তা করা হয় এবং আইনি ঝামেলায় ফেলা হয়।


সাংবাদিককে হুমকি


মুঠোফোনে রিয়াজ মৃধার কাছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। তবে কিছুক্ষণ পরই জিয়া উদ্দিন নামে এক ব্যক্তির মাধ্যমে সাংবাদিককে ফোন করিয়ে বিভিন্ন ধরনের হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখানো হয়। এতে সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ সৃষ্টি  হয়েছে। 


ভুক্তভোগীদের আক্ষেপ


এলাকার সাধারণ মানুষ জানান, "ক্ষমতা বদলালেও আমরা রিয়াজ মৃধার অত্যাচার থেকে মুক্তি পাইনি। আওয়ামী লীগ আমলে তিনি যেভাবে দাপট দেখাতেন, এখন বিএনপির নাম ভাঙিয়েও একইভাবে দাপট দেখাচ্ছেন। কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।"

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT