আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বিসিসি'র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা সোহান সরদারের বিরুদ্ধে এক শিশুকে বলৎকারের অভিযোগ হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহনে বরিশালে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা ঝালকাঠিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বেড়েই চলেছে ইটভাটা বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম বরিশালে তালাশ বিডি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর জাতীয় সংসদ নির্বাচন: ২৩৭ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা নুর, সাকি, মান্নাসহ মিত্রদের জন্য ৬৩ আসন ফাঁকা রেখেছে বিএনপি তিন আসনে লড়বেন বেগম খালেদা জিয়া ১ হাজার ৮৯ ইবতেদায়ি মাদরাসা অনুমোদন পেয়েছে এমপিওভুক্তির জামায়াত মানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করে না : নুরুল কবির বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন গণপূর্তের তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সমবায় বিভাগের সংস্কার জরুরি,ফরিদপুরে সমবায় বিভাগের হয়রানি আর কূটকৌশল ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাংতে হবে - ঝালকাঠিতে ব্যারিস্টার ফুয়াদ জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে-হাসনাত আবদুল্লাহ

বিসিসি'র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ২ ডিসেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ বরিশাল সিটি করপোরেশনের স্টল শাখায় বাজার সুপারিন্টেন্ডেন্ট হিসেবে নিয়োগ পান মোঃ নুরুল ইসলাম।বাজার ও স্টল শাখায় নিয়োগপ্রাপ্ত হয়ে সততা ও দক্ষতার সাথে তিনি সিটি করপোরেশনের কাজের স্বার্থে একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী একজন একনিষ্ঠ কর্মী মোঃ নুরুল ইসলাম। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আওয়ামী আদর্শের সাথে আপোস না করায় সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরীচ্যুত হন এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হন। পরবর্তীতে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দাখিল করেন এবং ২০২৪ সালে চাকুরী ফিরে পেয়ে পুনঃরায় দক্ষতা, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ইতোমধ্যে তিনি বিভাগীয় প্রার্থী হিসেবে বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় ১ম স্থান অধিকার করে চীফ এ্যাসেসর পদে নিয়োগ বোর্ডের সুপারিশপ্রাপ্ত হন। বর্তমানে তিনি চীফ এ্যাসেসর পদে কর্মরত রয়েছেন।

কর ধার্য্য এবং কর আদায় শাখার সূত্রমতে তিনি সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তার মত যোগ্য ব্যাক্তি নিয়োগপ্রাপ্ত হওয়ায় শাখায় কাজের গতি যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই বরিশাল সিটি করপোরেশনের রাজস্ব আয় ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।

বিসিসি সূত্রে জানা যায়, একটি কুচক্রী মহল মোঃ নুরুল ইসলাম এর কাছ থেকে অনৈতিকভাবে কোনও ফায়দা নিতে না পারায় এবং তার কাজে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা তথ্য ও বিভিন্ন ভাবে প্রপাগাণ্ডা ছড়িয়ে তাকে হয়রানি ও সামাজিকভাবে সম্মানহানি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বিসিসি'র চীফ এ্যাসেসর মোঃ নুরুল ইসলাম জানান, তিনি একটি কুচক্রী মহলের মিথ্যা প্রপাগাণ্ডা এবং প্রতিহিংসার শিকার। তিনি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT