আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বরিশালের যুগ্ম কমিশনারের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা, পরে প্রত্যাহারের অভিযোগ বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল

দুগ্ধজাত পণ্য সহ্য হয় না তামান্নার

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ :

 

অন্ধের মতো ডায়েটের ট্রেন্ড অনুসরণ করেন না। বরং নিজের শরীরের জন্য যা প্রয়োজন, সেদিকেই মনোযোগী হন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার খাদ্যাভ্যাস কেমন? সকাল থেকে রাত পর্যন্ত যা খেয়ে থাকেন তিনি জানান সে কথা।

অভিনেত্রীর ত্বকের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত-অনুরাগীরা। তার ছিপছিপে ও তন্বী চেহারার প্রতি ঈর্ষান্বিত মানুষের সংখ্যাও নেহাত কম নয়। ৩৬ বছরের অভিনেত্রী তামান্না ভাটিয়া কৃচ্ছ্রসাধনে বিশ্বাসী নন। সাধারণ ও সাদামাটা নিয়ম মেনে চলেন তিনি। অন্ধের মতো ডায়েট করেন না। নিজের শরীরের প্রতি যত্ন নেন অভিনেত্রী। মনোযোগ দেন পরিমিত খাবারে। আর তাই যারা ডায়েটের পথে হাঁটতে ভয় পান, তারাও অভিনেত্রীর দেখানো পথে চলা শুরু করতে পারেন।

তামান্না বলেন, সময়ের সঙ্গে সঙ্গে একজন নারীর শরীর পাল্টে যেতে থাকে। সেই পরিবর্তনের সঙ্গে খাদ্যাভ্যাস ও সুস্থ থাকার অভ্যাসও বদলাতে থাকে। এ মনোভাবই তাকে এতদিন ফিট থাকতে সাহায্য করেছে।

দুধ বা দুগ্ধজাত পণ্য এবং গ্লুটেন সহ্য করতে পারে না তামান্নার শরীর। তাই অভিনেত্রীর ডায়েটে জায়গা পায় না দুই ধরনের খাবার। তবে কালেভদ্রে স্বাদকোরকের বায়না মেটাতে দুগ্ধজাত পণ্য খেয়ে ফেলেন তামান্না। সংযম আর ইচ্ছাশক্তির ভারসাম্য বজায় রাখায় বিশ্বাসী তিনি।

এবার সারাদিনের খাদ্যতালিকা জানিয়ে দিলেন তামান্না ভাটিয়া। কখন কী খান অভিনেত্রী জেনে নিন?

ভোর

ভোরে ঘুম থেকে উঠেই প্রথমে এক গ্লাস পানি পান করেন তামান্না ভাটিয়া। এরপর রাতে ভিজিয়ে রাখা বাদাম খান। কখনো আমন্ড, কখনো বা আখরোট, আবার কখনো কালো কিশমিশ। সঙ্গে একটি করে ফল। খানিক পর ড্রাই ক্যাপুচিনো খেয়ে মন ফুরফুরে করে নেন অভিনেত্রী। কোনো কোনো দিন কফির বদলে চাও খান তিনি।

প্রাতরাশ

মুগ ডালের চিলা বা ডিম খেয়ে জলখাবার সারেন তামান্না ভাটিয়া। দিনের প্রাক্কালে প্রোটিনের উৎসে শরীরে জোর মেলে তার। আর দুপুরেও প্রোটিনের প্রতি পক্ষপাতিত্ব করেন। কিনোয়ার সঙ্গে যে কোনো প্রকারের প্রোটিন খান তিনি। যার ফলে দিনভর গায়ে বল মেলে।

বিকাল-সন্ধ্যার টিফিন

ব্লুবেরি বা কলার মতো ফল খেয়ে বিকাল-সন্ধ্যার খিদে মেটান তামান্না ভাটিয়অ। কখনো-সখনো মিষ্টির আকাঙ্ক্ষা তৈরি হলে খেজুর খেয়ে থাকেন। এর ফলে সব রকম স্বাদের খাবারও খেতে পারেন, আবার নিয়ম থেকে বিচ্যুতিও ঘটে না।

নৈশভোজ

দুপুরের সঙ্গে বিস্তর ফারাক নেই নৈশভোজে। প্রোটিনে ভরপুর খাওয়াদাওয়া করতে ভালোবাসেন তামান্না। কিনোয়া, সবজি আর সালাদ দিয়ে পেট ভরান তিনি। নিয়মিত নাচ ও শরীরচর্চা করেন বলে প্রোটিনের চাহিদা মেটানোর বিষয়ে সচেতন অভিনেত্রী।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT