আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ৪ নভেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল অফিস সাংবাদিকতার পবিত্র পেশার নামে দালালি, চাঁদাবাজি, অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়েছেন বরিশালের পেশাদার সাংবাদিকরা। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বরিশাল শহরের হোটেল কিংফিশারে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়।বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেষ্ঠ সাংবাদিক আলম রায়হান।

সভায় বক্তব্য রাখেন,হাবিবুর রহমান, কাজী জাহাঙ্গীর হোসেন,শেখ শামিম,এস এম আলামিন, এস আলাল, আফসার উদ্দিন মৃধা,বেল্লাল শিকদার,নাজমুল হক, খান আরিফ, খান বশির, আনোয়ার হোসেন, কামরুল হাসান মৃধা, এনায়েত মোল্লা, সাইফুল ইসলাম খোকন ও ফেরদাউসসহ বরিশালের বিভিন্ন পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, সিনিয়র রিপোর্টার ও মাঠপর্যায়ের সাংবাদিকরা।

বরিশালের পেশাদার সাংবাদিকদের ৩৫টি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ ও সত্য প্রকাশের মাধ্যম। কিন্তু কিছু ব্যক্তি সাংবাদিকতার নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে, তথ্যের নামে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে যা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। এ ধরনের অপসাংবাদিকতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, পেশাদার সাংবাদিক সংগঠনগুলোর সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে, যারা ভুয়া সাংবাদিক চিহ্নিতকরণ, সাংবাদিকতার মান রক্ষা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।সভা শেষে বরিশালের সাংবাদিক সমাজ এক যৌথ বিবৃতিতে বলেন,সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা আমাদের অঙ্গীকার, আর অপসাংবাদিকতার বিরুদ্ধে লড়াই আমাদের দায়িত্ব।এই মতবিনিময় সভার মাধ্যমে বরিশালের সাংবাদিক সমাজে পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা ও ঐক্যের নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT