আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে ধরা পড়লেন ৩ জন

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ৯ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় জালিয়াতি করতে যাওয়া ৩ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সে পরীক্ষায় ‘প্রক্সি’ পরীক্ষা দিতে এসেছিলেন ২ জন, অন্য এক পরীক্ষার্থী প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেছিলেন। সবাইকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

পিএসসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে প্রক্সি পরীক্ষার্থীদের নিয়ে বলা হয়েছে, ‘আজ (৬ অক্টোবর ২০২৫) উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় দুজন প্রক্সি (চাকরিপ্রার্থীর পরীক্ষা দেন আরেকজন) পরীক্ষার্থীকে আটক করা হয়।’ 

‘ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে প্রকৃত পরীক্ষার্থী রাশেদ আলম রায়হান, যার রেজিস্ট্রেশন নম্বর-০০২১৮৮, এর বদলি পরীক্ষা দিতে এসেছেন সিদ্ধান্ত সরকার, জেলা বগুড়া। শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে প্রকৃত পরীক্ষার্থী নৃপেন বিশ্বাস, যার রেজিস্ট্রেশন নম্বর ০০৩০২০, এর বদলি পরীক্ষা দিতে এসেছেন দিপংকর বালা, জেলা গোপালগঞ্জ—এ দুজনকে আটক করা হয়েছে।’ 

প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করা পরীক্ষার্থীর বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে আরেকজন পরীক্ষার্থী কিশোর বাড়ৈ, রেজিস্ট্রেশন নম্বর ০০০৪৯৪, মোবাইলে প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করলে তাঁকেও আটক করা হয়। তাদের সবার বিরুদ্ধে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT