আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বরিশালে আওয়ামী লীগ-জাতীয় পার্টির ৯ নেতাকর্মী জেলহাজতে

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ২ নভেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বরিশাল জেলা ও দায়রা জজ আদালত
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর  রিপোর্ট:  বরিশালে পৃথক দুটি রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নয়জন নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার মামলায় জাতীয় পার্টির চারজন এবং হিজলায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের পাঁচজন নেতাকর্মীকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়া হয়েছে। একই সাথে বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মহাসিনুল ইসলাম হাবুলকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (২ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম।

জেলহাজতে প্রেরিত চার জাতীয় পার্টি নেতা হলেন মোহাম্মদ জুম্মান, আক্তার হোসেন, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম।

মামলার সূত্রে জানা যায়, গত ৩১ মে বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সদর রোড এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়ার অভিযোগ ওঠে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের ‘রাষ্ট্র বিরোধী’ স্লোগান না দেয়ার অনুরোধ জানালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হামলার ঘটনা ঘটে।

পরে গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর দুই থেকে আড়াই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। ওই মামলায় চার নেতাকে জেলহাজতে পাঠানো হয় এবং আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল জামিন পান।

অন্যদিকে, হিজলা উপজেলায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী মো: শাহাবুদ্দিন পণ্ডিত, মো: মোশারফ হোসেন তালুকদার, মো. লিয়াকত কাজী, মো. হুমায়ুন কবির ও মো. ইলিয়াস মোল্লাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, চলতি বছরের ২২ জুলাই হিজলায় বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল রাজিব বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। উভয় মামলাই তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT