আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বাবুগঞ্জে জমির দলিল নিয়ে অপপ্রচার,হত্যার হুমকিতে থানায় জিডি

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি বৈধ জমি দলিলকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য ব্যবহার করে সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আব্দুল হালিম হাওলাদার অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও দণ্ডবিধির মানহানি ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এছাড়া এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয,গত ৯ ডিসেম্বর রহমতপুর সাব-রেজিস্ট্রি অফিসে আইনানুগভাবে ৫ শতাংশ জমির একটি দলিল রেজিস্ট্রি হয় (দলিল নম্বর–২৫৭১/২৫)। দলিল সম্পন্ন হওয়ার পর রুবেল সরদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি সংবাদ পোস্ট করেন, যেখানে যাচাই-বাছাই ছাড়াই অভিযোগ আনা হয় যে ৯০ বছর বয়সী সেতারা বেগমকে ভয়ভীতি ও প্রতারণার মাধ্যমে তার বড় ছেলে আব্দুল হালিম হাওলাদার জমি লিখে নিয়েছেন।

অভিযুক্ত আব্দুল হালিম হাওলাদার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে বলেন,“আমার মা সম্পূর্ণ স্বেচ্ছায় এবং সুস্থ মস্তিষ্কে আমাকে ৫ শতাংশ জমি দলিল করে দিয়েছেন। কোনো ধরনের জোরপূর্বকতা, ভয়ভীতি কিংবা প্রতারণার ঘটনা ঘটেনি।”সংবাদে উদ্ধৃত বক্তব্যের বিষয়ে গুরুতর আপত্তি জানিয়েছেন সেতারা বেগমের বড় মেয়ে নাসরিন আক্তার। ফোনে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টভাবে বলেন,
“আমি এই ধরনের কোনো বক্তব্য দেইনি। আমার অনুমতি ছাড়া আমার নাম ও বক্তব্য ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।”

তিনি আরও বলেন,“আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার মা এর জমি সবাই নিয়েছে এখন যদি আব্দুল হালিম পায় তাহলে মা তাকে দিবে এটা তার ইচ্ছা তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। সংবাদে আমার নামে যেসব কথা বলা হয়েছে তা সম্পূর্ণ বানানো।”তাছাড়া সেতারা বেগমের আরো ২ মেয়ের সাথে যোগাযোগ করলে তারা বলেন এই বিষয়ে আমরা কিছুই জানি না এবং আমরা কোনো অভিযোগ ও করিনি।

বিষয়টি তদন্ত করে বিমানবন্দর থানার ওসি (তদন্ত) সংবাদটিতে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য থাকার প্রেক্ষিতে তা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন। অভিযোগে উল্লেখ করা হয়,সংবাদটি করানো ব্যক্তি হাফিজুর রহমান ও আব্দুর রহিম থানার নির্দেশ অমান্য করে সংবাদটি অপসারণ না করে বরং আব্দুর রহিম নিজ ব্যক্তিগত ফেসবুক আইডিতে তা পুনরায় শেয়ার করেন। এছাড়া কথিত শালিশদার আব্দুর রহিম এই অপপ্রচারের সাথে জড়িত বলে জানা তারা।

মো : নাজমুল হাসান বলেন আমার পবতার বিরুদ্ধে অপ প্রচার ও আমাকে হত্যার হুমকির ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।শিঘ্রই অপপ্রচারকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করবো।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT