আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “বিএনপি কোনো অবস্থাতেই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয়।” 

তিনি বলেন, “দলীয় স্বার্থ হাসিলের জন্য কোনো পদ্ধতি জনগণের ওপর চাপিয়ে দেওয়া যায় না।” 
আজ শুক্রবার রংপুর শিল্পকলা অ্যাকাডেমিতে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু-র স্মরণসভায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, “যারা নতুন নতুন কথা বলে নির্বাচন ও গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন, তারা খুঁজতেই পারেন। কিন্তু বাংলাদেশের মানুষ বিগত ৫৪ বছর ধরে সরাসরি ভোট দিতে অভ্যস্ত। সংবিধান অনুযায়ী সরাসরি ভোটের মাধ্যমেই প্রতিনিধি নির্বাচিত হয়, এবং জনগণ সেটিতেই বিশ্বাস করে।”

তিনি আরও বলেন, “যেসব দল পিআর পদ্ধতির কথা বলছেন, তারা চাইলে তা তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে পারেন। জনগণ যদি তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তখন তারা তা বাস্তবায়ন করতে পারেন। কিন্তু বিগত ৬০ বছরের ইতিহাসে তাদের কতজন সংসদে প্রতিনিধিত্ব করেছেন, আদৌ কি জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে? বিএনপি অতীতে দেশ পরিচালনার অভিজ্ঞতা থেকে মনে করে, বর্তমান পরিস্থিতিতে প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত।”

৩০০ আসনে প্রার্থী ঘোষণার বিষয়ে তিনি বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। জনগণের আস্থাভাজন হাজার হাজার প্রার্থী রয়েছে আমাদের। দলের চেয়ারম্যানের নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ড যথাসময়ে দলীয় মনোনয়ন দেবে। নির্বাচন কমিশন যখন সময়সূচি ঘোষণা করবে, তার আগে অথবা পরে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহল প্রার্থী ঘোষণা করবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন এবং পরে প্রধান নির্বাচন কমিশনার যে রোডম্যাপ দিয়েছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করি, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এনসিপির প্রতীক নিয়ে আপত্তির বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, “তারা তাদের প্রতীকের জন্য দাবি জানাতেই পারেন। তবে যে প্রতীক যুগ যুগ ধরে দেশে ব্যবহৃত হয়েছে, যে প্রতীকে পূর্বে নির্বাচন হয়েছে এবং জনগণ ভোট দিয়েছে, সে প্রতীক নিয়ে আপত্তি জনগণ ভালোভাবে নিচ্ছে না।”

রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে তিনি বলেন, “একটি আসনে এমপি হওয়ার যোগ্যতা রাখে এমন ১০-১২ জন প্রার্থী রয়েছেন। দল যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে।”

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, “আনিছুর রহমান লাকু ছিলেন রংপুর বিএনপির বলিষ্ঠ নেতা। তাঁর অমায়িক ব্যবহার নেতাকর্মীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তাঁর মৃত্যুতে রংপুরে কিছু সময়ের জন্য হলেও বিএনপি নেতৃত্ব শুন্যতায় ভুগবে।”

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু, এবং জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT