আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বরিশালে পুরুষ নির্যাতনের বিচার চাচ্ছেন ষাটোর্ধ্ব বৃদ্ধ ছালাম

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশালের বাকেরগঞ্জে চল্লিশোর্ধ্ব নারী কৌশলে ষাটোর্ধ্ব বৃদ্ধকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে সর্বস্ত্র হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে নির্যাতন করে তাড়িয়ে দেয়ার ঘটনায় এবার পুরুষ নির্যাতনের বিচার চাচ্ছেন ওই ষাটোর্ধ্ব বৃদ্ধ ছালাম আকন।উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরে ওই গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধ ছালাম আকন অভিযোগ করে বলেন -ব্যবসার সুবাধে পার্শ্ববর্তী লেবুখালী এলাকায় স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি বসবাস করে আসছিলেন। তার দোকানের পাশের ভাড়াটিয়া ছিলেন নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের ৪০ বছর বয়সের নারী রেহেনা বেগম। তিনি (রেহেনা) প্রায়ই ছালাম আকনের মুদি দোকান থেকে বাজার করতেন। ফলে তাদের মধ্যে পরিচয়ের সূত্রধরে ঘনিষ্ঠতা বাড়ে।

ছালাম আকন অভিযোগ করেন-তার মালিকানাধীন সম্পত্তি সরকার অধিগ্রহণ করার পর চলতি বছরের জানুয়ারি মাসে তিনি (ছালাম) ২ কোটি ৭৩ লাখ টাকা পেয়েছেন। এ খবর জানতে পেরে কৌশলে তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন রেহেনা। একপর্যায়ে বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের একটি ভাড়া বাসায় তারা বসবাস শুরু করেন।

ছালাম আকন বলেন- দ্বিতীয় বিয়ের পর আমাকে নানা ছলনায় ফেলে রেহেনা তার নামে দুধলমৌ গ্রামে ২৭ লাখ ৬৩ হাজার টাকার জমি ক্রয় করে নিয়েছে। এছাড়াও বিভিন্ন সময় কৌশলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে রেহেনা। সর্বশেষ কৌশলে রেহেনা আমার ব্যাংকে রাখা সব অর্থ আত্মসাত এবং ঘরের আলমিরায় রাখা ৬৩ লাখ ৩৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এনিয়ে দাম্পত্য কলহ দেখা দিলে রেহানা আমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে উপায়অন্তুর না পেয়ে আমি আমার প্রথম স্ত্রী ও সন্তানদের কাছে আশ্রয় নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি।

ছালাম আকন বলেন-রেহেনা কর্তৃক আত্মসাত করা আমার টাকা ফেরত পেতে বরিশাল আদালতে আমি একটি মামলা দায়ের করেছি। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছেন। আমি (ছালাম) টাকা ফেরত পাবার পাশাপাশি পুরুষ নির্যাতনের সঠিক বিচার দাবি করছি।

নির্যাতনের অভিযোগ অস্বীকার করে রেহেনা বেগম বলেন, ছালামকে আমি আদালতের মাধ্যমে বিয়ে করেছি। বিয়ের পর আমরা দীর্ঘদিন একসাথে বসবাস করেছি। ওই সময় সে (ছালাম) আমাকে ৪০ লাখ টাকা দিয়েছে। বাকি টাকা সে কি করেছে তা আমার জানা নেই।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT